দক্ষিণ সুরমায় কলোনি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার একটি কলোনি থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরিফ উদ্দিনের কলোনি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে চাকরি পেয়েছেন আনোয়ার হোসেন। এ উদ্দেশ্যে মঙ্গলবার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরিফ উদ্দিনের কলোনিতে একটি ঘর ভাড়া নেন তিনি। বুধবার বেলা ২টার দিকে কলোনির টিউবওয়েলে গোসল করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। এসময় কলোনির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- এ ব্যক্তির বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি। মঙ্গলবার এ কলোনিতে একটি ঘর ভাড়া নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। নিহতের পরিবারের সন্ধান করে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকRead More
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এসএমপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেলRead More



Comments are Closed