টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬০ জন কিশোর
ছাতক প্রতিনিধি: টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।
এমন অভিনব কর্মসূচি পালন করেছেন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়েনের নুর এ মদিনা জামে মসজিদ কমিটি এবং কিশোর ও যুব সমাজ।
নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে নগদ টাকা দিয়েছেন তারা।
শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই নগদ টাকা বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে কিশোর ও যুব সমাজ ও মসজিদ কর্তৃপক্ষ।
গত ৯ মার্চ শনিবার সকালে আলমপুর নুর এ মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে কিশোর ও যুব সমাজ দক্ষিন পাড়ার উদ্দ্যোগে পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল গফ্ফার, সাইদুর রহমান, মাওলানা শফিকুর রহমান, সৈয়দ মাহফুজুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুল আহাদ, হাফিজ জামাল উদ্দিন যুক্তরাজ্য, গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসার আরবী অধ্যাপক মাওলানা মইনুল হক মোমিন, এভভোকেট ওয়াকিব আলী, সাবেক মেম্বার আরশ আলী, শিক্ষক খলিলুর রহমান, রেজ্জাদ আহমদ, সাংবাদিক বদর উদ্দিন, ছাতক প্রেসক্লাবেব সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, খালেদ আহমদ, অলিউর রহমান।
অনুষ্টানে সেই ৬০ কিশোরকে অনুষ্ঠানিকভাবে নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে নগদ টাকা হাতে পেয়ে মহা খুশি এসব কিশোররা।
নুর এ মদিনা জামে মসজিদ কমিটি ও কিশোর ও যুব সমাজ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ৬০ কিশোর।
তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। সেই ১৮ শিশু-কিশোরদের একটি করে জায় নামাজ প্রদান করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় ছাতকে আলমপুর গ্রামের কিশোর ও যুব সমাজ ও নুর এ মদিনা জামে মসজিদ কমিটির। কমিটি ও কিশোর ও যুব সমাজ এর উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed