পাহারাদারকে বেঁধে কোটি টাকার যন্ত্রপাতি লুট, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানীর পাহারাদারকে হাত-পা বেঁধে কুপিয়ে আহত করে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টারর মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আক্তার হোসেন।
পুলিশ সুপার জানান, গত শনিবার (৯ মার্চ) গভীর রাতে বাহুবলে আকিজ কোম্পানীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় একদল ডাকাত। তারা কোম্পানীর পাহাড়াদার সবুজ হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করে হাত-পা বেঁধে আটকে রাখে। এসময় ডাকাতরা প্রায় দুই কোটি টাকার যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বাহুবল থানায় মামলা দায়েরের পর রোববার (১০ মার্চ) রাতে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বাহুববল ও নাসিরনগর থেকে কামরুল ইসলাম ও ওসমান গণি নামে দুই ডাকাতকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে লুন্ঠন হওয়া প্রায় ৭০ লাখ টাকার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
বাকি মালামাল উদ্ধার ও ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed