জৈন্তাপুরে প্রবাসীর গরু চুরি মামলার দুই আসামি গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে প্রবাসী আহমদুল কিবরিয়ার ১৪টি গরু চুরির দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই মো. আশরাফুল আলম এর নেতৃত্বে সিলেটের শাহপরান (রহঃ) থানাধীন এলাকার হযরত শাহপরান রহঃ এর মাজার গেইট হতে গোয়াইনঘাট থানার লাবু গ্রামের ফখরুল আলীর ছেলে আবু সুফিয়ান (২৫), একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে বাহার উদ্দিন (২৯) কে আটক করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় প্রবাসীর হরু চুরির মামলায় আটক দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত আসামীরা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিতে গরু চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে নেন।
মামলার তদন্তকারী কর্মবর্তা এসআই মো. আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। পরবর্তীতে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে আটক করে আদালতে প্রেরণ করা হয় ৷ বিজ্ঞ আদালতে তারা গরু চুরির সাথে জড়ীত রয়েছেন বলে স্বীকার করে নেন ৷
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed