শনিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৮ ঘন্টা
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটে ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস।
শনিবার (৯ মার্চ) রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত আট ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৮ মার্চ) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৮ ঘন্টা সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed