দোয়ারায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত আরেক যুবককে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মার্চ ) সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌঁছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রওশন আলী।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন এবং আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামেরRead More
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More



Comments are Closed