কুলাউড়ায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মো. রহমান আলী (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে পৌর শহরের বিছরাকান্দি এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রহমান আলী কুলাউড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ধারণা করা হচ্ছে- ভোর ৫টার দিকে নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালে বেপরোয়া কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।
মোহাম্মদ আলী আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed