মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র।
সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের স-মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ পরে নিহত রাসেল এর বাড়িতে গিয়ে সুরতহাল করে।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed