বিয়ানীবাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইমরান আহমদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামের সয়দুর রহমানের ছেলে।
সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলার থানা বাজার এলাকা থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এমরান আহমদ সোমবার বিকেলে বিয়ানীবাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বড়লেখায় ফিরছিলেন। বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে এমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এমরানের মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিয়ানীবাজার উত্তরবাজার থেকে ট্রাক সহ চালককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ছুটে এসে দেখি স্থানীয়রা মোটরসাইকেল আরোহীর পাশে ছিলেন। আমি সাথে সাথে থানা পুলিশকে ফোন দেই এবং তারা ঘটনাস্থলে আসেন।
নিহত ইমরান আহমদের সজন খন্দকার লোকমান হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ছুটে আসি। ইমরান খুবই ভালো ছেলে ছিলো। দীর্ঘ দিন থেকে প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করছে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় আমরা হতবাক। ঘাতক ট্রাক চালকের শাস্তি দাবি করছি।
বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার ও ট্রাকসহ চালককে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed