Main Menu

পুলিশের প্রচেষ্টায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো ওসমানী হাসপাতাল

বৈশাখী নিউজ ডেস্ক: এক পুলিশ সদস্যের প্রচেষ্টায় বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল।

শনিবার (২ মার্চ) দুপুর ২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের ১০তলা ভবনের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, অগ্নিকান্ডের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, শনিবার দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের ১০ তলা ভবনের জেনারেটরের রুমের পাশে ময়লার স্তূপে হঠাৎ আগুন ধরে যায়। এসময় লোকজন আগুন আগুন বলে চিৎকার চেচাঁমেচি শুরু করলে ছুটে আসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী। পরে তিনি বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

প্রতেক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা পুলিশ সদস্য জনি চৌধুরী ছুটে আসেন এবং তিনি বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভান। যদি তাৎক্ষণিক তিনি না আসতেন তাহলে অনেক বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ পাশেই ছিলো জেনারেটর রুম।

এবিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী বলেন, পাশের একটি টং দোকানে বসে চা খাচ্ছিলাম। আগুন লেগেছে বলে লোকজন চিৎকার করে শুরু করলে তাৎক্ষণিক বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

Share





Related News

Comments are Closed