সিলেটে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তাদের হেফাজতে থাকা একটি ইয়ামা আরওয়ান ফাইভ মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর পাঠানটুলার শ্রাবনী-১৯ নম্বর বাসার রাজু হোসেনের ছেলে আহসান আহমেদ শরিফ (২২) ও সুবিদবাজারের বন কলাপাড়ার মো. কামাল মিয়ার ছেলে মোঃ রাকিব আহমেদ (২১)।
৭ এপিবিএন-এর মিডিয়া শাখা জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন পিডিবি তকদীর পয়েন্টস্থ পাওয়ার ডেভেলপয়েন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আহসান আহমেদ শরিফ ও মোঃ রাকিব আহমেদ কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এস আই আবুল বাশার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed