Main Menu

সিলেটে কিনব্রিজের নিচ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কিনব্রিজের দক্ষিণ প্রান্তে নিচের একটি বিজ্ঞাপনী সাইনবোর্ড থেকে ঝুলন্ত অবস্থায় সোহেল মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করে।

সোহেল মিয়া লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় ভাড়া থাকতেন ও সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, শনিবার ভোরে পথচারীরা লাশটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনী সাইনবোর্ডে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ক্র্যান দিয়ে লাশ নিচে নামান। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হোসেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed