দোয়ারাবাজারে জাল নোট ও প্রিন্টারসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ জাল নোট, জাল টাকা তৈরির প্রিন্টারসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র মো. আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্রাজ মিয়া ও এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারের কাদিরের দোকান থেকে জাল টাকা তৈরির প্রিন্টারসহ ১ হাজার টাকার অবিকল নকল নোট, প্রতি পাতায় ৪টি করে নোট ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লক্ষ আশি হাজার) টাকাসহ তাদের আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed