বিশ্বম্ভরপুরে ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক গ্রেপ্তার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি গ্রামের জয় কুমার দাসের ছেলে ও স্থানীয় একটি ইটখলার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে নিজের পুকুর থেকে হাঁসের পাল তাড়িয়ে দিচ্ছিলেন রঞ্জিত দাস। এ নিয়ে হাঁসের মালিক প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে ঘাই দিলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। এসময় স্থানীয়দের শোরগোলে পালিয়ে যায় ঘাতক অজিত দাস।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় অভিযান চালিয়ে ঘাতক অজিত দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভপুর থানার ওসি শ্যামল বণিক।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed