চাঁদপুরে সন্ধ্যা রাতে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বাকিলা ইউনিয়নে জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন (৩০) হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে।
তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন ও অটোরিকশা চালাতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অটোরিকশা নিয়ে ইমনের সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত শেষে বলা যাবে।
এ বিষয়ে ইমনের চাচা আবদুল হান্নান বলেন, আমার ছোট ভাইয়ের ছেলে ইমন সন্ধ্যার পর জনতাবাজারে যায়। সেখানে চার-পাঁচটি সিএনজি অটোরিকশায় করে এসে ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করে। ইমনের মাথায় কোপ বেশি লাগায় রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed