কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাইকে গলাকেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা শহরের ১৯নং ওয়ার্ডের নেউরা এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের মো. শাহ আলম (৩৮) নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূঁইয়া।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
নিহতের মাথায়-ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন এ হত্যাকাণ্ড তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
নিহত শাহ আলমের বড় ভাই কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কি কারণে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed