কারামুক্ত বিএনপি নেতা মির্জা আব্বাস
বৈশাখী নিউজ ডেস্ক: সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, বিএনপির নেতা মির্জা আব্বাসের জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে, ঢাকা রেলওয়ে থানার এক মামলায় আজ (সোমবার) জামিন পান মির্জা আব্বাস। ফলে গত ২৮ অক্টোবরকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পেলেন তিনি। তাই মির্জা আব্বাসের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরি।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসে গ্রেপ্তার করা হয় এবং ১ নভেম্বর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৫ নভেম্বর থেকে মির্জা আব্বাস কারাগারেই ছিলেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed