যুক্তরাষ্ট্রে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাফিজ আহমেদ (৪৫) ও তার স্ত্রী সাথী আহমেদ (৩৫)। হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে থাকতেন তারা।
নিউইয়র্ক থেকে বিংহামটনে যাচ্ছিলেন হাফিজ ও সাথী। সাথে ছিল ৮ বছরের মেয়ে রাইদা। দুর্ঘটনায় মারাত্মক আহত রাইদা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে।
জানা গেছে, শুক্রবার রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে তারা সপরিবারে এ দুর্ঘটনার শিকার হন। নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে একটি দুষ্কৃতকারীদের গাড়ি ধাওয়া করছিল পুলিশ। এ সময় তাদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তারা।
পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed