সুনামগঞ্জে কোটি টাকার অবৈধ পেঁয়াজসহ গ্রেপ্তার ৮
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপে করে মোট ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচারের সংবাদ পায় পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এই সব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। একই সময়ে পাচার কাজে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী জানান, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসা ভারতীয় পেঁয়াজসহ গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed