২৮ ফেব্রুয়ারি সিলেটে আল কুরআন ফাউন্ডেশনের তাফসির মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: আল কুরআন ফাউন্ডেশন সিলেটের এক বৈঠক জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজিরবাজারে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বাদ মাগরিব আল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্ঠা মাওলানা আব্দুল আজিজ, প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা ইকবাল হোসাইন, আল কুরআন ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মোহাম্মদ সানা উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাহবুবুল হক, প্রচার সম্পাদক মুফতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ, হাফিজ কয়েস আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সদস্য ক্বারী মাওলানা ওবায়দুর রহমান, মৌলভী আব্বাস উদ্দিন জালালী, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুয়াদ, মোঃ সিকন্দর আলী, মাওলানা আবুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি নগরীর ঐতিহ্যবাহী রেজিস্টারী মাঠে আল কুরআন ফাউন্ডেশনের তাফসির মাহফিল সফল করার আহবান জানান।
উল্লেখ্য, মাহফিলে তাফসির পেশ করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মাহফুজুল হক, মুফতি আলী হাসান উসামা সহ উলামায়ে কেরাম।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed