জকিগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একই রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসয় ডাকাতরা দুই গৃহ কর্তাকে মারধর করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ ১১ হাজার টাকা, ২ ভরি রুপা ও ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি দিবাগত রাতে এই দুই ডাকাতি সংঘটিত হয়।
জানা যায়, রাত দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের লামার গ্রামের আব্দুল জব্বার রায়পুরী (রঃ)’র পুরাতন বাড়িতে ডাকাতদল কলাপসেবল গেটের তালা কেটে দরজা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় হাফিজ মোঃ ইয়াহইয়া নামের পরিবারের এক সদস্যকে চাপাতি দিয়ে আঘাত করে হাতের ৪টি আঙ্গুল কেটে ফেলে। ডাকাতদল ঘরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুই ভরি রূপা ও নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
একই রাত ১২টার দিকে খলাছড়া ইউনিয়নের আমবাড়ি গ্রামের নাজিম আহমদের ঘরে ঢুকে ডাকাত দল। গৃহকর্তা নাজিমকে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতরা তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে নগদ ৪ লক্ষ ১১ হাজার টকাসহ ৩টি মোবাইল ফোন নিয়ে যায়।
আহত হাফিজ মোঃ ইয়াহইয়া ও নাজিম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সরেজমিন গিয়ে ঘটনার বর্ণনা ও আলামত উদ্ধারের পাঁশাপশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এনিয়ে জকিগঞ্জ উপজেলায় গত দুই মাসে অন্তত ৪টি দুধর্ষ ডাকাতির ঘটনাসহ অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। ফলে জনমনে নানা আতঙ্ক দেখা দিয়েছে।
Related News
জকিগঞ্জে একটি বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে একটি বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে দুই ব্যক্তিকে বেঁধে স্বর্ণালংকার,Read More
গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More



Comments are Closed