কোম্পানীগঞ্জে ১৭০ বোতল ভারতীয় মদ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ আটক করেছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর পিয়াইন নদী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই মদ আটক করে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই মনজুর রহমান, এএসআই কানন দাস ও বিজয়পাশি সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় এ মদের চালান আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার ৬শ’ টাকা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ মদ আটকের সত্যতা নিশ্চিত করেন।
Related News
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ, সম্পাদক রনিক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করাRead More
বিয়ানীবাজারে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহRead More



Comments are Closed