যে কারণে মাধবপুরে দুই পুলিশ সদস্য ‘ক্লোজড’
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) হাসিবুল ইসলাম তাদের হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন।
এই দুই পুলিশ সদস্য হলেন- মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন।
দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান।
তিনি সিলেটটুডেকে বলেন, ‘প্রশাসনিক কারণে তাদের ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাধবপুর থানার মনতলা এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর টাকার বিনময়ে ছেড়ে দেওয়া ও পরবর্তীতে আটক গাঁজা বিক্রির অভিযোগ ওঠে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন ঊর্ধ্বতন কোনো অফিসার ছাড়া নিজেদের উদ্যোগে মনতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন দুই কনস্টেবল। এরপর তারা উদ্ধার করা ৬ কেজি গাঁজা অন্যত্র বিক্রি করে দেন। গত ২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এরপর তাৎক্ষণিক তদন্তে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া গাঁজা বিক্রির সত্যতা পায় কর্তৃপক্ষ।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed