শান্তিগঞ্জে চিকিৎসক-কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন
সুনামগঞ্জ সংবাদদাতা: সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর, ডাক্তার সহ কর্মকর্তা, কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলার ৫০ শয্যা হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এতে ডাক্তার, নার্স,সহ সকল কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউএইচএফপিও ডাক্তার মো: ইকবাল হাসান, ডাক্তার ফজল ই রাব্বি তৌসিফ, ডাক্তার সানজিদা শিকদার, ডাক্তার আফরিন আখতার, ডাক্তার সুষ্মিতা রায়, নার্সিং ইনচার্জ সুজন দেবনাথ, এমটিইপিআই জ্যোর্তিময় ভট্টাচার্য, পরিসংখ্যানবিদ সুশান্ত কর্মকার, হেলথ ইন্সপেক্টর মল্লিকা রানি সহ প্রমূখ।
এ সময় এ হামলায় জড়িত সকলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ঘন্টা কর্ম বিরতি পালন করা হয়।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed