সিলেটে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) টিমের অভিযানে ১টি চোরাই মোটরসাইকেলসহ একজন আটক হয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মো. কয়েছ আহম্মদ (৩১) নামের এক যুবককে আটক করে এপিবিএন।
এসময় তার কাছ থেকে ১৫০ সিসির একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কয়েছ আহম্মদ সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা বাগমারা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।
পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে এপিবিএন।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৭ এপিবিএন-এর মিডিয়া সেল।
« আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তি আবেদন শুরু (Previous News)
(Next News) শান্তিগঞ্জে চিকিৎসক-কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন »
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed