ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের শম্ভুগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
তিনি জানান, শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে চর রঘুরামপুরে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। দুর্ঘটনায় ড্রাম ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায় যায়।
জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed