সিলেটে দুটি চোরাই মোটর সাইকেলসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) এর অভিযানে দুইটি চোরাই মোটর সাইকেলসহ চার যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পশ্চিম সুবিদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে এপিবিএন।
আটক চার যুবক হলেন- দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার মোঃ জালালুল ইসলামের ছেলে আলীম উদ্দিন (২৫), রায়নগর মিতালী আবাসিক এলাকার কমর উদ্দিন লষ্করের ছেলে মোঃ রেদওয়ানউল হক লস্কর হৃদয় (১৮), বিশ্বনাথের চক কাশিমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মোঃ কিবরিয়া আহমেদ তানভীর (২৫) ও মেঃ এনামুল হক (২৯)।
এসময় তাদের কাছ থেকে কালো রংয়ের ১৫০ সিসি Pulsar এবং সাদা-কালো রংয়ের ১৬০ সিসি Apache RTR মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় এস আই (নিঃ) আবুল বাশার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি এজাহার দায়ের করেছেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed