সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নাগরিককে হত্যার মামলায় দোষী সাব্যস্ত দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। হত্যার ঘটনায় আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি ওই দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গত শনিবার (২৩ ডিসেম্বর) সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। আর তাদের হাতে খুন হওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক। ঘটনার দিন ওই ভারতীয় ব্যক্তিকে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর পেছন থেকে কাপড়ের টুকরো দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এমনকি ওই ব্যক্তির মুখে কীটনাশক ছিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনও করে ফেলেন অভিযুক্তরা।
দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টে আপিল করলেও আগের রায় বহাল রাখা হয়। এমনকি রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত বলে নির্দেশ দেওয়া হয়।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায়Read More



Comments are Closed