হবিগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের লুকলাইনে তেলবাহী একটি ট্রেনে পিছনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।
রোববার ( ২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া-সিলেট রেলসেকশনে দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার আবু খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে মনতলা স্টেশনে প্রবেশের সময় লুকলাইনে এ ঘটনাটি ঘটে। মেইন লাইনে ঘটনাটি না হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। সব ট্রেনে নির্ধারিত সময়েই আসা যাওয়া করছে।
« বৃষ্টিতে তলিয়ে গেল ইসরায়েলের রাস্তাঘাট (Previous News)
(Next News) সিলেটে প্রার্থীতা ফিরে পেয়েছেন মেয়র মুহিবসহ দুই প্রার্থী »
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed