শান্তিগঞ্জে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির লিফলেট বিতরণ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় ইউনিয়নের পশ্চিমপাড়া পয়েন্টে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ আমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ফারুক আহমদ বলেন, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নির্বাচন দিতে হবে। এই সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে, বিরোধী দলের নেতাকর্মীদের বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাদের বন্দি করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। সাধারণ জনগণের প্রতি অনুরোধ করে বলতে চাই, বিএনপি নির্বাচন বর্জন করেছে। আপনারাও নির্বাচন বর্জন করুন।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed