Main Menu

সিলেট মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকার শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সরকার তাদের সমর্থনপুষ্ট গুটিকয়েক সুবিধাবাদী ও দালাল পার্টির লোককে প্রার্থী করে নির্বাচনী বৈতরণী পার হয়ে ফের গদি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন বর্জনে জাতি আজ ঐক্যবদ্ধ। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে যে কোন প্রহসনের নির্বাচন জাতি প্রত্যাখ্যান করছে।

শনিবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর শেষ দিনে নগরীর চৌকিদেখী এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিকসহ থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শনিবার মহানগরীর সকল থানার উদ্যোগে নগরীর পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জামায়াত আহুত রোববারের অবরোধ কর্মসূচী সফল করার মাধ্যমে সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির আহ্বান জানান তারা।

Share





Related News

Comments are Closed