মাধবপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চা বাগানে ঘুরতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬ বছরের শিশু তানিসা নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান কিবরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
তানিসা মাধবপুর পৌরশহরের আলাকপুর এলাকার প্রবাসি উজ্জ্বল মিয়ার মেয়ে। খবর পেয়ে পুলিশ তানিসার লাশ উদ্ধার করেছে।
মাধবপুর থানার তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, তানিসা তার পরিবারের সাথে সাতছড়ি জাতীয় উদ্যান ও সুরমা চা বাগানে বৃহস্পতিবার সকালে ঘুরতে যায়। দুপুরে সুরমা চা বাগানে কিবরিয়াবাদ এলাকায় পুরাতন মহাসড়ক পারাপারের সময় মাধবপুরগামী ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানিয়া মারা যায়। জনতার সহায়তায় তেলিয়াপাড়া রেলস্টেশনে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed