বিশ্বম্ভরপুরে স্বামীর রডের আঘাতে স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর রডের আঘাতে নাজিরা আক্তার (২৭) নামের স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিন বাদাঘাট ইউনিয়নের বাঘমারা গ্রামের মুজিব পল্লীতে এ ঘটনা ঘটে৷
পুলিশ জানায়, দেলোয়ার হোসেন তার স্ত্রী নাজিরা আক্তারের সাথে পারিবারিক একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ঘাতক স্বামী তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান পরিচালনা করে আসামী দেলোয়ার হোসেনকে আটক করে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed