পঞ্চগড়ে টানা ৪দিন ধরে দেশের সর্বনিন্ম তাপমাত্রা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের প্রকোপ। গত কয়েক দিন ধরে এ জেলার উপর দিয়ে হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ১৬ থেকে ৯ ডিগ্রির ঘরে উঠানামা করছে। ৪ দিন ধরে দেশের সর্বনিন্ম তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে।
এদিকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনগারে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিন্ম তাপমাত্রা বলে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করে। চারপাশে কুয়াচ্ছন্ন পরিবেশের সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ। সকালের পর সূর্যের আলো দেখা মিললেও তেমন উত্তাপ ছড়াচ্ছে না। ফলে শীতের কারণে দূর্ভোগে পড়েছেন নিন্ম আয়ের মানুষরা। শীতের কারণে যেতে পারেন না অনেকেই কাজে। কারণ এ জেলার নিন্ম আয়ের মানুষরা বেশীর ভাগ পাথর, চা শ্রমিক ও দিনমজুর। ফলে শীতে কাহিল তারাও।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এ জেলা থেকে হিমালয় অনেক কাছে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর তাপমাত্রা হ্রাস পায় এবং শীতের তীব্রতা বেশী থাকে। যে তাপমাত্রা বিরাজ করছে তা আরও হ্রাস পাবে এবং শীতের প্রকোপও বৃদ্ধি পাবে।
এদিকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রতি বছর এ জেলায় শীত বেশী থাকে। এবারো শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীতবস্ত্র চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। যারা প্রকৃত গরীব,অসহায় ও শীতার্ত তাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed