দাওয়াতুল ইসলাম লুটন শাখার কর্ম পরিষদের বৈঠক অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধি : দাওয়াতুল ইসলাম লুটন শাখার কর্ম পরিষদের এক নিয়মিত বৈঠক শাখা সভাপতি মঈনুল ইসলাম ইলিয়াসীর সভাপতিত্বে লিগ্রেভ রোডস্থ স্থানীয় রেস্টুরেন্টে সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
কর্ম পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন বিষয় আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আস্ক্রফ্ট রোডের প্রোপার্টির অনুমতি সংক্রান্ত আবেদন দাখিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। রমজান মাসের তারাওয়ির স্থান, সময় এবং হুফ্ফাজ চূড়ান্ত করা। এবং লুটন শাখার কাজের আরো বিস্তার করার লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বন্টন। মেম্বারশীপ বিভাগের দায়িত্ব পালন করবেন ইমাম নূরুর রহমান।
শাখার নিয়মিত প্রোগ্রাম বিষয়ক বিভাগের দায়িত্ব পালন করবেন ফারুক আহমদ পারভেজ। এবং তারাওয়ি সংক্রান্ত এবং জুময়া ও ইমাম এবং হুফ্ফাজ বিষয়ক যাবতীয় বিভাগের দায়িত্ব পালন করবেন আব্দুল করিম জলিল।
সবশেষে শাখার ইয়থ সমাবেশ ২৯শে ডিসেম্বর শুক্রবার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দোয়া শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed