নীতিহীন অপকৌশলের ‘ডামি’ নির্বাচন বর্জন করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় টুকেরবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,স্হানীয় সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, ইব্রাহিম হোসেন প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন,শাসক দল তাদের দলীয় প্রার্থী ও ডামি প্রার্থী দিয়ে ডোট কেন্দ্রে লম্বা লাইন ও জটলা তৈরি করে কৃত্রিম জমজমাট ভোট দেখানোর চেষ্টা করছে। অপরদিকে বিভিন্ন দল ভাঙ্গিয়ে ,উচ্ছিষ্ঠোভোগীদের জড়ো করে বিরোধী মত দমনের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধরনের নির্বাচন জনজীবন ও জাতীয় চরিত্র -চেতনা ও সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত করে, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্হাকে নির্বাসিত করে, মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষাকেও পদদলিত করে।
নেতৃবৃন্দ ৭ জানুয়ারির নির্বাচন গণ তামাশায় পরিণত হয়েছে উল্লেখ করে নীতিহীন অপকৌশলের ‘ডামি’নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed