হরতাল চলাকালে সিলেট মহানগর জামায়াতের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা প্রহসনের নির্বাচনের নামে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিনতি সরকারের জন্য ভালো হবেনা। দেশপ্রেমিক গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তেমনীভাবে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা ভোটকেন্দ্রেও যাবেনা। নির্বাচনের নামে জনগণের ট্যাক্সের টাকা বিনষ্ট করার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করুন। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিন। অন্যথায় অসহযোগ আন্দোলনে সরকারকে বিদায় করা হবে।
মঙ্গলবার সকালে জামায়াত আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
নগরীর সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আলাউদ্দিন ও ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিশ^বিদ্যালয় সেক্রেটারী জহির উদ্দিন শিপন প্রমূখ।
নেতৃবৃন্দ- জামায়াত আহুত হরতাল সফলের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ঘোষিত সকল কর্মসূচী সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আহুত হরতাল ও অবরোধ সফলের মাধ্যমে জনগণ সরকারের প্রহসনের নির্বাচনের তফসিল ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। জাতি দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবেনা। অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করতে হবে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে নিম্ন আদালতে ফরমায়েসী রায়ের সাজা বাতিল এবং গণগ্রেফতার বন্ধ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Related News
সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More
‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রস্তাবিত নতুন বাজেটকে ঘাটতি, চমক ও স্বপ্নে ভরা আখ্যাRead More



Comments are Closed