সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তবর্তী এলাকার যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে পরিচালিত অভিযানে ৩ চোরাকারবারীকেও আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী ঢালার পাড় গ্রামের আব্দুল হাইয়ের পূত্র ফারুক আহমেদ (২০), পার্শ্ববর্তী লাউড়েরগড় গ্রামের মিরাট মিয়ার পূত্র হাবিবুর রহমান (২১) এবং হাবিবুর রহমানের পূত্র মিরাট মিয়া (৫৫)।
বৃহস্পতিবার ভোরে লাউড়েরগড় সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পের সংলগ্ন যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তিন চোরাচালানী সহ প্রথমে একটি কাঠবডি নৌকা জব্দ করে থানা পুলিশ। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ২২ কার্টুন, ভেসলিন ক্রিম ৩২ কার্টুন, জনসন বেবি শেম্পু ১৬ কার্টুন, ফ্রেম ক্রিম ১১ কার্টুন, জনসন সফ ১৮ কার্টুন, সার্ট ৮০ পিস, সানমেক্স ১১৬ পিস থান কাপড়, এমজি ১৭৫ পিস থান কাপড়, মেক লাক্সারি সুটের কাপড় ১৮ পিস সহ একটি মোবাইল ফোন। জব্ধকৃত সামগ্রির বাজার মূল্য এক কোটি এক লাখ ৭৩ হাজার ৭শ ৬০ টাকা।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, অভিযান কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এর আগে এতো বড় চোরাচালান পণ্য জব্দ হয়েছে কিনা আমার জানা নেই। এঘটনায় আটককৃত তিনজনকে আসামি করে একজনকে পলাতক দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed