Main Menu

সিলেটে ৪দিন নিখোঁজ থাকার পর মিললো বস্তাবন্দি মরদেহ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পাশে নর্দমা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

নিহত ব্যক্তির নাম রনজিত দাস (৬৫)। তিনি নগরীর আখালিয়া এলাকার দুসকির বাসিন্দা। তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, আলাদাভাবে লাশের পা ও মাথা উদ্ধার হলেও দুটি হাত উদ্ধার করা যায়নি এখনও। তবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Manual2 Ad Code

লাশ উদ্ধার হলেও অটোরিকশাটি এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিহতের ছেলে শংকর দাস।

Manual2 Ad Code

এ ঘটনায় জড়িত সন্দেহে নগরীর বাদামবাগিচা এলাকার আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন মির্জাপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। এরআগে স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেই নিজের পেটে ছুরি মারেন। এখন তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে গত শুক্রবার নিখোঁজ হন রণজিৎ সরকার। শনিবার (৯ ডিসেম্বর) নগরীর জালালাবাদ থানায় তার ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

আজবাহার আলী শেখ বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশ দুটি বস্তাভর্তি খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়নাতদন্ত হবে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান আজবাহার আলী শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়।

মঙ্গলবার রাত ১১টায় পিবিআই সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।

Manual3 Ad Code

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে চালক রনজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আব্দুল মালেকের। এ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code