সিলেটে বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: মেরামত ও সংরক্ষণ কাজ এবং সঞ্চালন লাইনের উপর থেকে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ ডিসেম্বর) এই দুইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, সাদিপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর এবং বৃহস্পতিবার সোনারপাড়া, নবারুন আ/এ, মজুমদারপাড়া, ফরহান খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন শামছ-ই-আরেফিন।
এদিকে, অপর এক বিজ্ঞপ্তিতে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর প্রকৌশলী জানিয়েছেন- মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মহানগরের ওসমানী মেডিক্যাল রোড, শাপলার গলি, কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, রিকাবীবাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম ও উত্তর পার্শ্বে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed