সিলেট নগরীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দরগাহ গেইটে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারের পশ্চিম পাশের গেইটে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
এ সময় স্থানীয়রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হেলাল আহমদ জানিয়েছেন, বাসের ভেতর থেকে আগুন লেগেছে। গাড়ির যান্ত্রিক গোলযোগ কিংবা বৈদ্যুতিক ফ্যান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে বাসযোগে সিলেটে পৌঁছান দর্শনার্থীরা। রাত ১০টার দিকে বাসটি মাজারের পশ্চিম গেটে পার্কিং করা হয়। দর্শনার্থীরা মাজার জিয়ারতে যাওয়ার আধা ঘণ্টা পর বাসটিতে আগুন লাগার খবর পান তারা।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন জানান, বাসের ফ্যানের কয়েল থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed