গোলাপগঞ্জে মধ্যরাতে কাভার্ডভ্যানে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে চালক-হেলপারকে নামিয়ে কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে যাচ্ছিলাম। হঠাৎ দু’টি মোটরসাইকেলে ৬ জন মুখোশধারী যুবক গাড়ির গতিরোধ করে। পরে তাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দু’টি মোটরসাইকেলে ৬ জন যুবক কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।তে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed