সিলেটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
মৃত মো. কবির মিয়া (৪৫) জকিগঞ্জ উপজেলার পিলাকান্দী এলাকার মৃত কোরমান আলীর ছেলে। তিনি শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখবো।’
স্থানীয়রা জানান, ভোর রাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের মধ্যে ট্রাউজার দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন কবির। তার স্ত্রী এক বছর আগে তাকে রেখে বাড়ি চলে যায়; ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার জন্য বলে বলে বিদায় নিতেন বলে স্থানীয়দের ভাষ্য।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed