সিলেট পথে ৩ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন নিয়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এরআগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের আউটারে এসে ইঞ্জিনটি বিকল হয়।
মনতলা রেল স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম ইঞ্জিন বিকলের খবর নিশ্চিত করেন।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, মেস্তুুরি গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহী বগি নিয়ে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed