বিজয়ের মাসে কোর্স ফি ছাড়াই মাসব্যাপী বক্সিং প্রশিক্ষণ কর্মশালা
বৈশাখী নিউজ ডেস্ক: বিজয়ের মাস উপলক্ষে সম্পূর্ণ কোর্স ফি ছাড়াই সকল বয়সীদের জন্য মাসব্যাপী বক্সিং প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।
সিলেট বক্সিং ক্লাবের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়াম জিমনেশিয়ামে আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষক সিলেট বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান বক্সিং কোচ মোঃ আনোয়ার হোসেনের তত্বাবধানে সম্পূর্ণ কোর্স ফি ছাড়াই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও মেয়েদের জন্য মেয়ে প্রশিক্ষক থাকবে।
আগ্রহীদের ২ কপি রঙ্গিন ছবি, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ১ কপি ফটোকপি। রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা। ৫ ডিসেম্বর থেকে রেজিষ্ট্রেশন শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। যোগাযোগ ০১৭১৯-৯২৪৪৭১, মো: আনোয়ার হোসেন (প্রধান প্রশিক্ষক)। কর্মশালার শুরুতে বক্সিং ট্রি-শার্ট ও কর্মশালা শেষে সনদ প্রদান করা হবে।
৫০ জন ছেলে মেয়েকে স্বাস্থ্য সুরক্ষা, আত্মরক্ষা ও বক্সিং খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী বক্সিং কর্মশালার মাধ্যমে ভালোমানের খেলোয়াড় বাচাই করে ২০ জনকে জাতীয় বক্সিং প্রতিযোগীতায় অংশ গ্রহনের জন্য সুযোগ করে দেওয়া হবে। বিজ্ঞপ্তি
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed