৯ম দফা অবরোধের শেষ দিনে সিলেটে বিএনপির মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিজয়ী করার মিশন বাস্তবায়ন করছে। জাতি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া কথিত ভোটে কোন দেশপ্রেমিক জনতা অংশগ্রহণ করবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা বিএনপি আহুত টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে কথিত প্রহসনের তফসিল ও বাকশালী সরকারকে প্রত্যাখ্যান করেছে।
সোমবার দুপুরে বিএনপি আহুত ৯ম দফার টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
নগরীর মিরের ময়দান এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, আব্দুল মালিক শেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুবদল নেতা আলী আহমদ আলম, বিএনপি নেতা ফরহাদ আহমদ, সালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল ও আব্দুল মুমিন প্রমূখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed