ছাতকে বিএনপি নেতা মিজানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
ছাতক প্রতিনিধি: ছাতকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ১১ জন বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) রাতে ছাতক থানায় এ মামলা দায়ের করেন জয়কলস হাইওয়ে থানার এস আই মোঃ ইউনুস আলী।
চলমান অবরোধের সমর্থনে, সরকার পতনের লক্ষে ষড়যন্ত্র, সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে ১ ডিসেম্বর গভীর রাতে ধারণ বাজার এলাকায় দাঁড়ানো বাস গড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ এনে ছাতক থানায় মামলা দায়ের করা হয়।
মামলার নামাংকিত আসামিরা হলেন, উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা বিএনপির কেন্দ্রিয় সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান বুরাইয়া-চিচরাওলী গ্রামের বাসিনা নুরুল আলম, ইউপি সদস্য ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিব নগর-সিংগুয়া-শেখপুর গ্রামের দিদার আলম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও গ্রামের সফিক মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের কামাল আহমদ তালুকদার, আতিক মিয়া, ভুইগাঁও গ্রামের মুহিবুর রহমান মুহিব, অলিউর রহমান, শেওলা পাড়া গ্রামের ইমান আলী ও সিংচাপইড় ইউনিয়নের নতুন জিয়াপুর গ্রামের ওলিউর রহমান আলেক।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed