৯ম ধাপের অবরোধে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নবম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনের অবরোধে রোববার সন্ধ্যায় নগরীর কাজিরবাজার-তালতলা সড়কে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
মশাল মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মশাল মিছিলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবি জানানো হয়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed