তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু, আহত ৩
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউএনও ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার আহত হন।
শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেকরমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম আবু সাইদ। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন।
আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রাতে কর্মকর্তারা তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে যাচ্ছিলেন। পথে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। অন্যদের স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর আহত কর্মকর্তাদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed