৯ম দফা অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারে অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যা রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিলে অংশ নেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে ৯ম দফা রোববার ও সোমবারের অবরোধ সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।
বিক্ষোভ সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দকে গায়েবী মামলায় ফরমায়েশি সাজা প্রদানে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মিথ্যা মামলা ও ফরমায়েসী সাজা বাতিলের দাবি করা হয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed